ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিষিদ্ধ ৭৮০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুল হক (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার ধুমপুকুর টোটোয়ার মোড় থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত ট্যাবলেটের বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত, শহিদুল হক পার্শ্ববতী হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মারাধার (উত্তর পাড়া) গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
এ বিষয়ে ওসি আরশেদুল হক আরো জানান, খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তির কাছে ৭৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুলকে আটক করা হয়। ওই ট্যাবলেটের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। আসামিকে আজ রবিবার সকালে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও




















