রাণীশংকৈলে আ'লীগ নেতাকর্মীসহ গ্রেফতার-৫

  • প্রকাশের সময় : ২১/০৪/২০২৫ ১১:২৭:৩০ AM

ছবি-প্রতিনিধি

Share
47

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পৌর শহরের শিমুলতলী এলাকার, মামুনুর অর রশিদ (৬০), পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক, কলেজ পাড়ার অজয় বসাক (৫২), আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সদস্য, ঈদগাঁও বস্তি এলাকার ইউসুফ আলী (৩৩), হোসেনগাঁও এলাকার দুলাল হোসেন (৩২) ও বন্দর এলাকার সানোয়ার হোসেন সানী (২২)।


রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, রাণীশংকৈল থানার ছিনতাই, সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য, আইনে পৃথক দুটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৪-২১ ১১:২৭:৩০