রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : ২৩/০৪/২০২৫ ১১:২৯:০৪ AM

ছবি-প্রতিনিধি

Share
42

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মিস্টার আলী (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মিস্টার আলী রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারি সাবুডাঙ্গা (চোচপাড়া) গ্রামের খমিরউদ্দিনের ছেলে। বুধবার (২৩ এপ্রিল) সকালে ওই গ্রামের গোরকই বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার নিশ্চিত করেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে  মাহবুব অদুরে জমিতে সেচ দেয়ার জন্য গোরকই বিলের মাঠ পুকুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এসময় অসাবধানতা বশত তিনি বিদ্যুৎবাহি তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


এ বিষয়ে ওসি আরো জানান, নিহতের পরিবারের কোন প্রকার অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৪-২৩ ১১:২৯:০৪