এবার জুয়ার অ্যাপের প্রচারণায় মিথিলা

  • প্রকাশের সময় : ২৭/০৪/২০২৫ ০২:০৮:৫৫ AM

Share
92

গেল বছরে ঢাকাই শোবিজের অনেক তারকাকেই জুয়ার অ্যাপের বিজ্ঞাপনের সাথে জড়িয়ে পড়তে দেখা গেছে। দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ-এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হতেও দেখা গেছে কয়েকজনকে। এর মধ্যে জয়া আহসান ও নুসরাত ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু বিশ্বাস কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে। 


এবার জুয়ার অ্যাপের প্রচারণা করতে দেখা গেল মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে।


নিজের ফেসবুকে শেয়ার করা একটি রিলস ভিডিওতে তিনি নিজেই জানিয়েছেন যে, ক্রিকএক্স-এর শুভেচ্ছাদূত হয়েছেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেন, নতুন এক যাত্রার সূচনা! Crickex-এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে দারুণ গর্বিত। এটা এমন একটি প্ল্যাটফর্ম যা খেলার উন্মাদনা ও জয়ের আনন্দকে  একত্র করে। যদি আপনি সত্যিই খেলাকে ভালোবাসেন, তাহলে এই মুহূর্তটাই সঠিক সময় Crickex-এর সঙ্গে যুক্ত হওয়ার।


চলুন, একসাথে খেলি, জিতি আর উদযাপন করি প্রতিটি মুহূর্ত — শুধুই Crickex-এর সাথে!


ভিডিওতে মিথিলা বলেন, হাই, আমি তানজিয়া জামান মিথিলা, একজন অভিনেত্রী এবং পুরস্কারপ্রাপ্ত মডেল। আজকে আমি শুরু করতে যাচ্ছি একটি নতুন যাত্রা। স্পোর্টস অ্যাপ Crickex-এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। ক্রিকেট অ্যাপের জন্য এটা অনেক বিশ্বাসযোগ্য একটি অ্যাপ।


চলো খেলি, জিতি একসঙ্গে ক্রিকএক্সের সঙ্গে।


সিলেট প্রেস / ২৭ এপ্রিল ২০২৫ইং/এএ


কমেন্ট বক্স
 বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৪-২৭ ০২:০৮:৫৫