সিসিকের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিকন্দর আলীর আপন ভাই জাহাঙ্গীর কাজিরবাজারের নাম করা জুয়ারি।
হাজী জাহাঙ্গীর সিলেট সদর মৎস্য আড়ৎ কল্যাণ সমবায় সমিতির সম্পাদক পদে আছেন বর্তমানে।
২০১৭ সালের ৬ মার্চ জাহাঙ্গীর আলী সহ ৪২জনকে গ্রেফতার করে পুলিশ। তৎকালীন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
এসময় পুলিশ তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ প্রায় ১লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করে।
সূত্রে জানা যায়, কাজীরবাজারসহ নগরের বিভিন্ন এলাকায় জাহাঙ্গীরের তত্ত্বাবধানে তীর খেলা চলে আসছে। এসব জুয়ার আসর (তীর খেলা) থেকে প্রতিদিন প্রায় ৫-৬ লাখ টাকা উত্তোলন করা হয়।
জামিনে বের হয়ে আবারও শুরু করেন জুয়ার ব্যবসা,ক্যাসিনোর আসর বসিয়ে মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম হয়ে উঠেছেন বিপুল সম্পত্তির মালিক। পদ-পদবি না থাকলেও এই ‘জুয়ার সম্রাট’ হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।
সিলেটের ১২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের ভাইদের বিরুদ্ধেও জুয়ার আসর বসানোর অভিযোগ রয়েছে।
এই ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সাবেক সভাপতি হওয়ায় জাহাঙ্গীরের সঙ্গে এক শ্রেণির পুলিশেরও সুসম্পর্ক রয়েছে। নগরীর শেখঘাটের ফেরি করে মাছ বিক্রেতা ছৈয়দ উল্লাহর ৫ ছেলের মধ্যে বড় ছেলে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে ফুল দিয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন।
পিতার হাত ধরেই জাহাঙ্গীর প্রথমে মাছ বিক্রির কাজে নিয়োজিত থাকলেও ২০১৫ সালের দিকে ক্যাসিনো ব্যবসা শুরু করেন। শেখঘাটে তারা এখন ৪ তলার যে ভবনে থাকেন সেটিও দখল করা। এটি ছাড়াও নগরীতে আরও অন্তত ৮টি বাড়ি রয়েছে এই পরিবারের,আছে একটি লাঠিয়াল বাহিনীও।
দামি দামি বিভিন্ন ব্র্যান্ডের একাধিক গাড়িতে (এলিয়ন, প্রাডো, রেভ ফোর, সিআরবি) চড়েন তারা। গত ওয়ান-ইলেভেনের সময়ও দেশ ছেড়েছিলেন তারা।
জাহাঙ্গীরের ভাই আছকির আলী নগরীর ভাঙ্গাটিকর এলাকায় আরেকটি মিনি জুয়ার বোর্ড ‘ওয়ান টেন’ নিয়ন্ত্রণ করেন।
সন্ধ্যার পর জুয়ার আসরের পাশাপাশি চলে অশ্লীল নৃত্যও। রাত যত গভীর হয় অপরিচিত লোকদের আনাগোনা ততই বাড়ে। আস্তানাটি জাহাঙ্গীরের নিজস্ব লাঠিয়াল বাহিনী পাহারা দেয়, আসরের ভেতরে-বাইরে বসানো আছে সিসি ক্যামেরাও।!
হাসিনার আমলে ভাই সাবেক কাউন্সিলর সিকন্দরের শেল্টারে চললেও এখন বিএনপি নেতাদের ছায়াতলে রয়েছেন তিনি।




















