আম্বরখানা থেকে ছিনতাইকারী আটক : চাকু উদ্ধার

  • প্রকাশের সময় : ০৭/০৫/২০২৫ ১০:২২:১৮ AM

Share
89

নগরীর আম্বরখানা থেকে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আম্বরখানা ফাঁড়ি পুলিশ।

সোমবার (৫ মে) রাত পৌণে ১০টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা এলাকার সরকারী কলোনীর সামনে বনশ্রী নার্সারী সংলগ্ন রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি- সিলেটের এয়ারপোর্ট থানার মজুমদারী এলাকার বুদু মিয়ার ছেলে ইব্রাহিম আহমদ আদহাম (২২)।


জানা যায়, নগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা এলাকার সরকারী কলোনীর সামনে বনশ্রী নার্সারী সংলগ্ন রাস্তার উপর ছিনতাইয়ের উদ্দেশ্যে সোমবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে চাকুসহ অবস্থান নেয় ইব্রাহিম। 

এসময় আম্বরখানার বনশ্রী নার্সারী সংলগ্ন রাস্তার দিয়ে যাওয়ার সময় একজন সিএনজি অটোরিক্সা চালকের টাকা-পয়সা ও মোবাইল ছিনতাই করার চেষ্টা করে সে। এমতাবস্থায় সিএনজি অটোরিক্সা চালকের চিৎকার শুনতে পেয়ে টহল পুলিশ এগিয়ে এসে ইব্রাহিম আহমদ আদহামকে আটক করে। পরে তাকে তল্লাশী চালিয়ে ছিনতাইকাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করে পুলিশ।


সিলেট প্রেস / ০৭ মে ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৫-০৭ ১০:২২:১৮