দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক

  • প্রকাশের সময় : ১১/০৫/২০২৫ ০৭:৪০:১২ AM

ছবি-প্রতিনিধি

Share
51

দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১১ মে) দুপুর ২টার দিকে দিনাজপুর ৪২ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো জানানো হয়।


আটকরা হলেন-  বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ ছাতইল গ্রামের নজরুল ইসলামের ছেলে লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাড়াবাড়ী গ্রামের আমান উল্লাহর ছেলে আব্দুল কাদের (২৮), বোনগ্রামের পুলেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (১৮) ও দাসনগর গ্রামের নিলামু রায়ের ছেলে সূর্য রায় (২২)। 


বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোর ৩টায় বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের পরমেশ্বরপুর বিওপির সীমান্তের ৩৩২/১-এস পিলারের কাছ দিয়ে বাংলাদেশের ভেতরে টহল দিচ্ছিল বিজিবি। এসময় তারা ওই ৪ জনকে আটক করে। পরে ওই ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, কাজের সন্ধানে ৭ থেকে ৮ মাস পূর্বে দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন করেছিলেন এবং ভারতীয় দালালদের সহযোগিতায় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। 


বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, আটককৃতদের থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৫-১১ ০৭:৪০:১২