সিলেটে বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকা বয়কট করলো হকার্স সমিতি

  • প্রকাশের সময় : ০২/০৬/২০২৩ ০৭:০৩:১১ AM

Share
79

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকা বিক্রির কমিশন না দেয়ায় এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজের সাথে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড রেজি: ৯৫ বৃহস্পতিবার (১ জুন) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনায় এজেন্ট কর্তৃপক্ষ কমিশন দিতে রাজি না হওয়ায় সংবাদপত্র হকার্স সমিতি আগামীকাল শুক্রবার (২ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য পত্রিকা বিক্রি না করার ঘোষণ দিয়েছেন। এবং কমিশন না দেয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবে। সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ জানান, দীর্ঘদিন থেকে হকার্স সমিতি সদস্যরা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা কমিশনের মাধ্যমে বিক্রি করে আসছে। অন্যান্য পত্রিকা সঠিকভাবে কমিশন দিয়ে আসছে। বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকা থেকেও কমিশন দেয়া হয়। কিন্তু লকাল এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজ হকার্দের কমিশন দিচ্ছে না। তাই আমরা কমিশন না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলমগীর এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ইসমাইল হোসেন, হাফিজ উল্লাহ, জাহাঙ্গীর আহমদ, আলমগীর হোসেন, উদয়ন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী কমরেড সিকন্দর আলী, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি হাসু মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সহ-সম্পাদক মো. সেলিম খাঁন, সাংগঠনিক সম্পাদক মনি আহমদ, দপ্তর সম্পাদক হারুন আর রশিদ, সদস্য সোলেমান, সাবেক সভাপতি আব্দুল সালাম, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, লিটন গাজী, জাহাঙ্গীর, আলম মিয়া, আব্দুল বাছিত, সাইদুল, সফিক আহমদ, দুলাল মিয়া, জমির হোসেন, খোকন আহমদ, সুকেশ বাবু, বিকাশ বাবু, জসিম, মো. হানিফ প্রমুখ। 


সিলেট প্রেস / ২ জুন ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৬-০২ ০৭:০৩:১১