রাণীশংকৈল সীমান্তে ভারতে অনুপ্রবেশের অপরাধে যুবক আটক

  • প্রকাশের সময় : ১৬/০৫/২০২৫ ১১:১৭:১৪ AM

ছবি-প্রতিনিধি

Share
67

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে সজিব হোসেন (১৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ মে) বিকেলে তাকে আটক করা হয়। 


আটককৃত যুবক হলেন- পার্শ্ববর্তী হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মারাধার গ্রামের আব্দুল কাশেমের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে ধর্মগড় বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মমিনুর রশিদ মমিন জানান, সজিব সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঘাস কাটছিলেন। এমন সময় বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তাকে ফিরে আসার সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে রাণীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 


রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, অনুপ্রবেশ আইনে বিজিবির করা মামলায় আগামীকাল শনিবার সকালে সজিবকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৫-১৬ ১১:১৭:১৪