হরিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন আটক

  • প্রকাশের সময় : ১৭/০৫/২০২৫ ১১:৫২:২৯ AM

ছবি-প্রতিনিধি

Share
77

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) ভোরে উপজেলার চাপসা বিওপি সীমান্তের ৩৪৮/২ এস পিলার এলাকা থেকে তাদের আটক করে। এদের মধ্যে ৪ জন শিশু, ১১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে। দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এ তথ্য সিলেট প্রেসকে নিশ্চিত করেন।

 

আটককৃতরা হলেন- যশোর জেলার বেনাপল উপজেলার রফিকুল ইসলামের স্ত্রী মোছা. পারভীন বেগম (৪৫), ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর উপজেলার সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৪৫), যশোর জেলার শার্শা উপজেলার রবিউল ইসলামের স্ত্রী মোছা. নুরুন নাহার বেগম (৫০), পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ইউসুফ আলীর স্ত্রী মোছা. ময়না বেগম (৫০), যশোর জেলার যশোর সদর উপজেলার আরশাদুল হকের স্ত্রী মোছা. শায়না শেখ (৪০), যশোর জেলার ঝিকরগাছা উপজেলার রবিউল গাজীর স্ত্রী মোছা. রহিমা গাজী (৪৫), যশোর জেলার মনিরামপুর উপজেলার আলআমিন মিয়ার স্ত্রী মোছা. বিলকিছ বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার রুহুল আমিনের স্ত্রী মোছা. রাশিদা বেগম (৬০) ও তার ছেলে সাইফুল ইসলাম (৩৫), একই উপজেলার সাইফুল ইসলামের স্ত্রী মোছা. নুরতাজ বেগম (৩০), তার মেয়ে মোছা. সায়রা খাতুন (১১) ও তার ছেলে সাহেল (৭), বরিশাল জেলার গরুনদী উপজেলার সোহেল সিকদারের স্ত্রী নাছিমা বেগম (৩৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার ইলিয়াস মোল্যার স্ত্রী মোছা. লাভলী (৩৫), তার ছেলে রহিম (১৬) ও সামিউল মোল্যা (৪) এবং মেয়ে মোছা. আফসানা মোল্যা (৬)।


এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, আটক ১৭ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আগামীকাল রবিবার সকালে তাদের জেলা জেল হাজতে পাঠানো হবে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৫-১৭ ১১:৫২:২৯