ঠাকুরগাঁওয়ে রাস্তায় মিলল ব্যবসায়ীর মৃতদেহ

  • প্রকাশের সময় : ১৯/০৫/২০২৫ ০৬:০৮:৩৭ AM

ছবি-প্রতিনিধি

Share
113

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পাকা সড়ক থেকে মোজাম্মেল হক (৪৫) নামে এক মিষ্টান্ন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ মে) সকালে উপজেলার বকুয়া ইউনিয়নের খাগরতলা পাকা সড়কের উপর পড়ে থাকা ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত মোজাম্মেল উপজেলার নন্দগাঁও ভূতপাড়া এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল দীর্ঘদিন ধরে যাদুরানী বাজারে মিষ্টির দোকান করে আসছিলেন। দোকানের কাজ সেরে প্রতিদিন গভীর রাতে বাড়ি ফিরতেন। কিন্তু রবিবার ১৮ মে দিবাগত রাতে বাড়ি ফেরেননি তিনি। সোমবার সকালে খাগরতলা রাস্তায় তার মৃতদেহ পাওয়া যায়। কি কারণে কিভাবে তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারছেন না।


হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, ‘সোমবার সকালে স্থানীয়রা মোজাম্মেলের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও 

হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সে রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে মর্মে ওসি জানান।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৫-১৯ ০৬:০৮:৩৭