ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ২৩/০৫/২০২৫ ০১:১৪:০০ AM

Share
45

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের বসাকপাড়ায় বৃহস্পতিবার ২২ মে সকালে ছোট বসাকের বাসা থেকে তার স্ত্রী বীণা রাণীর (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সরেজমিনে গিয়ে জানা গেছে, বুধবার দিবাগত রাতে রাণীশংকৈল পৌর শহরের বসাকপাড়ার বাসিন্দা ছোট বসাক ও তার স্ত্রী বীণা রাণী বসাক দু'জনে পাশা-পাশি দুটো ঘরে অবস্থান করে। 

ছোট বসাক জানান, আমার স্ত্রী বীণা বসাক আমার পাশের ঘরে ঘুমাবে বলে শুতে যায়। আমি আমার ঘরে রাত ৩টা পর্যন্ত জেগে থাকি। তারপর ঘুমিয়ে পড়ি। সকালে বাড়ির লোকজনসহ ওই ঘরে তাকে গলায় ফাঁস দেওয়া দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ি। ছোটসহ পরিবারের লোকজন ও প্রতিবেশিরা বীণার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি। 

এ বিষয়ে রাণীশংকৈল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য জেলা মর্গে পাঠানো হচ্ছে। এনিয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি মর্মে ওসি জানান।


সিলেট প্রেস / ২৪ মে ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৫-২৩ ০১:১৪:০০