বিয়ে নয় যেন রাজনীতিবিদ,পেশাজীবী, সমাজকর্মীদের মিলন মেলা

সেনা কুঞ্জে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মেজর জাফর ও ক্যাপ্টেন শিলা

  • প্রকাশের সময় : ২৯/০৫/২০২৫ ০৮:০৯:৫৩ AM

Share
218

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জাফর সাদিক বান্না ও ক্যাপ্টেন আসফিয়া সুলতানা শিলা বিবাহ বন্ধনে নতুন জীবন শুরু করেছেন।

বিবাহোত্তর সংবর্ধনা ২৭ মে,২৫- মঙ্গলবার সন্ধ্যারাতে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে হয়। 

বরের পিতা টাঙ্গাইলের অধিবাসী কৃষি অধিদপ্তরের সাবেক পরিচালক শফিকুল ইসলাম আর কনের পিতা হচ্ছেন বিএনপি ও কুলাউড়ার গণমানুষের নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি, সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী আবেদ রাজা। 

 সম্বর্ধনা স্থলে বর্তমান সরকারের উপদেষ্টা  বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সমাজ বিশ্লেষক,বিচারপতি,সামরিক অফিসার,আইনজীবী, শিক্ষাবিদ, সামাজিক,সাংবাদিক, নেতৃত্বসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গের   উপস্থিতি  পরিণত হয় এক মিলন মেলায়।


সকলেই  শুভ কামনা করেন নবদম্পতির আগামী জীবনের জন্যে। সুখী ও সমৃদ্ধময় 
দাম্পত্য জীবন কামনা করেন সকলেই।


সিলেট প্রেস / ২৯ মে ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-০৫-২৯ ০৮:০৯:৫৩