ঠাকুরগাঁওয়ের আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা রাজ্জাকের মৃত্যু

  • প্রকাশের সময় : ৩০/০৫/২০২৫ ১২:০৭:৫৩ PM

ছবি-প্রতিনিধি

Share
42

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের বাসিন্দা বহিষ্কৃত পৌর কাউন্সিলর আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা ৪৮ মামলার আসামি আব্দুর রাজ্জাক (৪৯) শুক্রবার (৩০ মে) ভোর সাড়ে ৫টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


মৃত আব্দুর রাজ্জাকের ছোট ভাই মোঃ রনি এ মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। মৃত রাজ্জাক রাণীশংকৈল পৌর শহরের মৃত মকবুল হোসেনের ছেলে।


প্রসঙ্গত, গত মঙ্গলবার ২৭ মে দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড়ে  মোটরসাইকেল চুরি করার সময় স্থানীয় জনতার হাতে আটক হন রাজ্জাক। উত্তেজিত জনতার বেধড়ক গণপিটুনিতে রাজ্জাক অসুস্থ হয়ে পড়লে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৫-৩০ ১২:০৭:৫৩