ঠাকুরগাঁওয়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশের সময় : ১৬/০৬/২০২৫ ০৭:৩৯:২৬ PM

ছবি-প্রতিনিধি

Share
33

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাঠ থেকে গরু আন‌তে গি‌য়ে বজ্রপা‌তে দু'সন্তানের জননী জেলেখা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুর আড়াইটার দি‌কে উপ‌জেলার ধর্মগড় ইউনিয়‌নের লক্ষীরহাট গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘ‌টে। ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 


নিহত জেলেখা লক্ষীরহাট গ্রামের মনতাজুল হক মাস্টারের স্ত্রী। স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃ‌ষ্টি‌তে ওই গ্রা‌মের জেলেখা বেগম বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যান। এসময় হঠাৎ বজ্রপা‌তে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়।


রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, বজ্রপা‌তের শিকার হয়ে জেলেখা বেগম নামে এক গৃহবধু মারা গেছেন।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৬-১৬ ১৯:৩৯:২৬