ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মমতা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দেড় বছরের ছেলে মাসুম গুরুত্ব আহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার যাদুরানি খামার হঠাৎ পাড়া গ্রামের এ মর্মান্তিক ঘটনা ঘটে। হরিপুর থানার এসআই রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত মমতা বেগম খামার হঠাৎ পাড়া এলাকার মামুন ইসলামের স্ত্রী। স্থানীয় ও পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় মমতাজ বেগম ও তার ভাই বাসা থেকে মোটরসাইকেল নিয়ে যাদুরানি যাচ্ছিলেন। যাদুরানি এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাকটিকে জায়গা দিতে গেলে মোটরসাইকেলের পেছন থেকে সড়কে ছিটকে পড়েন। সে সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মমতা বেগম মারা যায়।




















