ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : ৩০/০৬/২০২৫ ০২:৩৩:১৮ PM

ছবি-প্রতিনিধি

Share
43

ঠাকুরগাঁওয়ে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সি (৪৮) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুর ১ টার দিকে রাণীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামের ধুপপুকুর থেকে পিবিআই, সিআইডি ও রাণীশংকৈল থানা পুলিশ যৌথ ভাবে ওই মরদেহ উদ্ধার করেন। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


স্থানীয়রা জানান, সোমবার ৩০ জুন সকাল ৮টার দিকে পুকুরের পাশে ক্ষেতে হলুদ রোপণ করতে গিয়ে স্থানীয়রা পুকুরের পাড়ে পানিতে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। মরদেহের মাথা ও মুখ পানির নিচে থাকায় তাকে চেনা যায়নি।


ওসি আরশেদুল হক আরো জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।’ 


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৬-৩০ ১৪:৩৩:১৮