ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রভাষক মো. সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দুপুরে তাকে বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে আটক করে। বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেল রানা বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এবং উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার আরো জানান, দুপুরে পুলিশ বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।




















