গোয়াইনঘাটে অস্ত্রসহ ৬ চাঁদাবাজ আটক

  • প্রকাশের সময় : ০৭/০৭/২০২৫ ০৫:১৯:২৪ AM

Share
50

সিলেটের গোয়াইনঘাটে নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় দেশিয় অস্ত্র ও দুটি ইঞ্জিন নৌকা জব্দ করা হয়েছে। আজ রোববার গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, নৌ পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার লেংগুড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার হওয়ারা হলেন- ইকবাল হোসেন ইমন (২১), কুদরত উল্ল্যা (৪৩), তোফায়েল আহমেদ (২৬), বদর উদ্দিন (৪৫), রহিম উদ্দিন (৪৫) ও সুলেমান (৩০)।


জানা গেছে, ইজারাকৃত বালু মহাল থেকে বালুবাহী বাল্কহেড আটকে আজমল হোসেনের ( ২৬) নেতৃত্বে একটি গ্রুপ চাঁদাবাজি করতো। এ নিয়ে ইজারাদারের সঙ্গে দফায় দফায় আজমল গংদের বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এদিকে বালু বোঝাই প্রায় দুই শতাধিক বাল্কহেড ১৫ দিন ধরে আজমল বাহিনীর হাতে জিম্মি থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ও প্রশাসনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বাল্কহেড উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ৬ জনকে আটক করা হয়। 


এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে নৌপথে বালুবাহী বাল্কহেড আটকের খবর পেয়ে সেনাবাহিনী ও গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।


গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, নৌ-পথে চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্যদের আটকে পুলিশ তৎপর রয়েছে।



সিলেট প্রেস / ০৭ জুলাই ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৫-০৭-০৭ ০৫:১৯:২৪