ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যৌথবাহিনী অভিযান চালিয়ে মাদক কারবারি কৃষ্ণ শীল (৬০) কে আটক করেছে। মূল পেশা হিসেবে কৃষ্ণ পৌর শহরে নাপিতের কাজ করতেন। সোমবার (১৪ জুলাই) বিকেল ৫ টায় পৌর শহরের রংপুরিয়া মার্কেটের পাশে ভান্ডারা মহল্লায় কৃষ্ণ শীলের বাড়িতে এ অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তার বসতঘর থেকে ৪ পিস ইয়াবা, ফয়েল পেপার ও দু'টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। কৃষ্ণ শীল ওই মহল্লার নরেন্দ্র শীলের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৫০ টাকা অর্থদন্ড দেন। এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ‘এদিনেই আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’




















