ঠাকুরগাঁওয়ে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : ২০/০৭/২০২৫ ১০:১২:০১ PM

ছবি-প্রতিনিধি

Share
38

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে রাজু আহমেদ (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাজু আহমেদ ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। রবিবার (২০ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু বাড়ির পাশে তার বাগানে ইউক্যালিপটাস গাছ পরিচর্যার কাজ করছিলেন। একপর্যায়ে তিনি একটি গাছে ওঠে কাজ করছিলেন। এসময় গাছটির ডাল ভেঙে গেলে তিনি নিচে পড়ে যান। সে স্থানে থাকা একটি কোদালে কাটা গিয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে পরিবারের লোকজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


রাণীশংকৈল থানার  ওসি আরশেদুল হক জানান, ‘ঘটনাটি জেনেছি। তবে এ নিয়ে থানায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।' 


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৭-২০ ২২:১২:০১