রাজধানীর মাইলস্টোন এর ঘটনা সিলেট সিটি প্রেসক্লাবে শোক প্রকাশ

  • প্রকাশের সময় : ২২/০৭/২০২৫ ০৮:৩৩:৩৭ PM

Share
72

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সিলেট সিটি প্রেসক্লাব। 

এক প্রেসবিজ্ঞপ্তিতে সিটি প্রেসককলাবের সভাপতি বাবর হোসেন , ‘ঢাকার মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। 

তিনি আরো বলেন ‘নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সিটি প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্য। এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্থ সকলের প্রতি দোয়া  ও সমবেদনা রইল। মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি। 

এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’


সিলেট প্রেস / ২২ জুলাই ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৭-২২ ২০:৩৩:৩৭