সাহসী সাংবাদিকতায় সম্মাননা পেলেন সিলেট বাণী'র জাবেদ এমরান

  • প্রকাশের সময় : ০৫/০৮/২০২৫ ০৮:৫২:৪৮ PM

Share
113

সিলেট অঞ্চলের প্রাচীন সংবাদপত্র দৈনিক সিলেট বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ জাবেদ আহমদ এমরান (জাবেদ এমরান) কে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে পেশাদারী মনোভাব নিয়ে সাহসিকতায় দায়িত্বপালন করায় সম্মাননা পেয়েছেন।

তাকে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট, সম্মাননা সনদ প্রদান করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকার তথ্য মন্ত্রণালয়ের তথ্য ভবন হল রুমে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য জাবেদ এমরান দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি দৈনিক সিলেট বাণী'র স্টাফ রিপোর্টার ও সিলেট প্রেস ডটনেট এর মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। 

তিনি বিভিন্ন আন্দোলন, সংগ্রামে মাঠ পর্যায়ে থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্বপালন করে আসছেন। ২০২৪ সালের ২ আগস্ট পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে পুলিশের ছুঁড়া কাঁদানে গ্যাস এবং ছররা গুলিতে তিনি আহত হন।দেশের বাহিরে থেকে উন্নত চিকিৎসা নিতে চিকিৎসক পরামর্শ দিয়েছেন।

বর্তামানে জাবেদ এমরান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের আবাসিক সার্জন ডাঃ উম্মে হানি জেরিন ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফ আহমদ এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।


সিলেট প্রেস / ০৫ আগস্ট ২০২৫/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৮-০৫ ২০:৫২:৪৮