রাণীশংকৈলে ইউপি প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৬/০৮/২০২৫ ০৯:২২:৪৬ PM

ছবি-প্রতিনিধি

Share
27

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল রানা (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ৬ আগষ্ট সন্ধ্যা ৭টার দিকে থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক  এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার সোহেল রানা উপজেলার ভন্ডগ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। 

থানার ওসি আরও জানান, বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ৭ জুলাই সকালে আসামিকে জেলা কারাগারে পাঠানো হবে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৮-০৬ ২১:২২:৪৬