ঠাকুরগাঁও সীমান্তে নারী-শিশুসহ ৮ জনকে পুশ ইন করেছে বিএসএফ

  • প্রকাশের সময় : ১৩/০৮/২০২৫ ০৫:৩৬:৩২ PM

ছবি-প্রতিনিধি

Share
47

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৩৬২ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর পর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।


আটককৃতরা শ্রমিকরা হলেন- যশোরের কোতয়ালি উপজেলার কোদালে বটতলা গ্রামের আকমল শেখের ছেলে হোসেন শেখ (১৩), একই গ্রামের আকমল শেখের ছেলে হাসনেন শেখ (১২) একই গ্রামের আকমল শেখের স্ত্রী সাবানা শেখ (৪৫), একই গ্রামের মৃত বাবুলের স্ত্রী মিনু বেগম (৪৮),  জামালপুরের মেলানদহ উপজেলার চকপাড়া গ্রামের আব্দুল হকের স্ত্রী মনোয়ারা বেগম (৬০), একই গ্রামের আব্দুল হকের ছেলে সালমান শেখ (২৮), জামালপুরে ইসলামপুর উপজেলার ফুলকান্দি মধুপাড়া গ্রামের মৃত তোতা শেখের কন্যা আছিয়া বেগম (২৫) ও নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের জবেদ আলীর মেয়ে জোসনা আক্তার (৩১)। পাশাপাশি বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছেন।


বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় ১৫ থেকে ১৬ মাস আগে ওই আট ব্যক্তি দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন। আট থেকে দশ দিন আগে মুম্বাই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ১২ আগষ্ট বিএসএফ তাদেরকে সীমান্ত এলাকায় নিয়ে আসে । পরে ভোরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ফকিরগঞ্জ বিওপি সীমান্তে বিজিবি তাদের আটক করে।


এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, আটক ৮ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৮-১৩ ১৭:৩৬:৩২