ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, ট্রাক আটক

  • প্রকাশের সময় : ২১/০৮/২০২৫ ১০:১০:৪৩ PM

ছবি-প্রতিনিধি

Share
51

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই রফিকুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন একজন। এবং ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।


বৃহস্পতিবার (২১ আগষ্ট) রা সাড়ে ৮টায় শান্তিপুর ডা. ফিরোজ আলমের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত রফিকুল ইসলাম উপজেলার জওগাঁও গ্রামের মফিজ উদ্দিন ছেলে।


জানা গেছে, তারা দু'জন নিজ বাড়ি থেকে রাণীশংকৈলে  যাচ্ছিলো। একইদিক থেকে আসা ট্রাকটি পিছন থেকে  মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন মারা যায়। এবং আহত ব্যক্তিকে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।


রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় রফিকুল নামে একজন মারা গেছেন। ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৮-২১ ২২:১০:৪৩