ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ চার যুবক ডিবির হাতে আটক

  • প্রকাশের সময় : ২২/০৮/২০২৫ ০১:৪০:১৪ AM

ছবি-প্রতিনিধি

Share
55

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবাসহ চার মাদক কারবারি ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নেকমরদ বাজার বড় মসজিদের সামনে থেকে ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।


আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৭), একই উপজেলার মালদহপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে নুরুজামাল (২৮), একই গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিব রানা (২২) ও একই উপজেলার দক্ষিণ পাড়ুয়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতাল্লেব হক (২২)। 


রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৮-২২ ০১:৪০:১৪