বিপদের সময় সাংবাদিকরাই আমার পাশে দাঁড়িয়েছে। এজন্য সাংবাদিরাই রাজনৈতিক নেতাদের প্রিয় বন্ধু। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ।
শুক্রবার (২২ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি তার বক্তব্যে বলেন, রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার গ্রেপ্তারসহ ৭৯টি মামলা খেয়েছি। এসব মামলায় পুলিশ রিমান্ডের পর রিমান্ড নিয়েছে। তিনি আরো বলেন, আমি আপনাদের সেবক হতে এসেছি, এলাকার জন্য কাজ করতে চাই। এজন্য ঠাকুরগাঁও-৩ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইবো। গত ১৭ বছর থেকে দেখেছি এমপি হয়ে চাকুরীর নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, হিন্দুদের জমি দখল করেছে। এসব আমার দ্বারা কখনোই হবেনা।
সভায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুগ্ন সম্পাদক মুনতাসির আল মিঠু, মনিরুজ্জামান মনি, মো. ঈসা, পৌর যুবদল নেতা আকতারুল ইসলাম, মমিন, মহিলা দলের সদস্য সচিব আনারকলি প্রমুখ।




















