ঠাকুরগাঁওয়ে বালু উত্তোলনের গর্তে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : ২৫/০৮/২০২৫ ১২:৩২:১৬ AM

ছবি-প্রতিনিধি

Share
55

ঠাকুরগাঁওয়ে কুলিক নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় গর্তে পড়ে শায়ন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শায়ন রাণীশংকৈল উপজেলার উত্তরগাঁও গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে রাউতনগর আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র ছিল। রবিবার (২৪ আগষ্ট) দুপুরে হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 


জানা গেছে, রাণীশংকৈল উপজেলার উত্তরগাঁও গ্রামে কুলিক নদীতে পানি উন্নয়ন বোর্ড ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জিও ব্যাগ দিয়ে নদীর পাড় বাঁধার কাজ করছিল। সেখান থেকে ইউএনও বালু কিনে রামরায় দিঘি বিনোদন পার্ক উন্নয়নের কাজ করছিলেন।


স্থানীয়রা জানায়, ঘটনার দিন শায়ন সেখানে ড্রেজার দেখতে গিয়েছিল। এক সময় হঠাৎ তার পা পিছলে গিয়ে সে নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের এমন মৃত্যুতে বাবা রবিউল ইসলাম ও পরিবার শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে।


এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, রামরায় বিনোদন পার্কের উন্নয়নে আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে বালু কিনে নিয়ে কাজ করছি। গত তিনদিন ধরে কাজ হচ্ছে আজ হঠাৎ সেখানে একটি শিশু পড়ে গিয়ে  মারা গেছে। বিষয়টি দুঃখ জনক। জেলা ও উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।


রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, এনিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৮-২৫ ০০:৩২:১৬