ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিদ্যুতের শক লেগে মনোরঞ্জন (৩২) নামে এক ব্যাক্তির মারা গেছেন। রবিবার (৩১ আগষ্ট) দুপুরে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ঢাকদহ- গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন ওই গ্রামের মৃত ধীরেন রায়ের ছেলে।
নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন দুপুরে বাড়িতে গরুকে গোসল করানোর সময় বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে শক লেগে মনোরঞ্জন মাটিতে পড়ে যায়। এসময় বাড়ির লোকজন ছুটে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তারা তাকে পাশ্ববর্তী রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোরঞ্জনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু নাঈম মাহামুদ হাসান বলেন, মনোরঞ্জনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, এ দুর্ঘটনার খবর পেয়েছি, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















