ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মো. সুমন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাত ৩টায় (৪ সেপ্টেম্বর) সুমনের বাড়ির সামনে থেকে তাকে ১৬ পিস ইয়াবা ও দুই গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক সুমন উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি বগুড়া পাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন যৌথবাহিনী বাচোর ইউনিয়নের বাচোর বগুড়া পাড়া রুবেলের বাড়িতে অভিযান চালায়। ওই সময় সুমনকে আটক ও তল্লাশি করে তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ২ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওই রাতেই তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সুমনকে আরো আজ বৃহস্পতিবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।




















