ঠাকুরগাঁওয়ে পূজা উদযাপন বিষয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৪/০৯/২০২৫ ০৭:২৬:৫০ PM

ছবি-প্রতিনিধি

Share
67

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানা চত্বরে ওসি আরশেদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস। এছাড়াও সভায় পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ উপজেলার ৫৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকরা অংশ নেন। 


বক্তারা তাদের বক্তব্যে বলেন- শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি সার্বজনীন উৎসব। সবাই মিলে- মিশে এ উৎসব উদযাপন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের পুর্ণ দায়িত্ব পালন করে থাকেন। আমরা আশা করি এবারও তারা সর্বদা প্রস্তুত থাকবেন। প্রতিটি পূজা মণ্ডপে আমাদের স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এবং পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গাপূজা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন কঠোর নজরদারিতে থাকবে। পূজার সময়কালীন প্রত্যেক মণ্ডপে পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। 


সভায় ওসি আরশেদুল হক বলেন,আপনাদের যেকোনো সমস্যা বা আশঙ্কার বিষয় দ্রুত থানা পুলিশকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় আপনাদের পাশে আছে, থাকবে। পূজার সময় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। উপজেলার প্রতিটি পূজা মন্ডপ সিসিটিভির আওতায় থাকবে। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পূজা মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করেন।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৯-০৪ ১৯:২৬:৫০