ইসরাইলি প্রতিষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিলেন বিশ্বের ১৮০০ শিল্পী। বিশ্বের নামকরা বহু চলচ্চিত্র ব্যক্তিত্বরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
গত সোমবার প্রকাশিত এক অঙ্গীকারপত্রে ১,৮০০-এর বেশি অস্কারজয়ী অভিনেতা–অভিনেত্রী থেকে শুরু করে খ্যাতিমান পরিচালক ও প্রযোজকরা তাতে স্বাক্ষর করেন।
অঙ্গীকারপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এমা স্টোন, মার্ক রাফালো, অলিভিয়া কোলম্যান, জাভিয়ার বারদেম, টিল্ডা সুইন্টন, রিজ আহমেদ, সিন্থিয়া নিকসন, গায়েল গার্সিয়া বার্নেলসহ বহু তারকা।
নির্মাতাদের তালিকায় আছেন কিংবদন্তি কেন লোচ, ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, মাইক লেই, জোশুয়া ওপেনহাইমার প্রমুখ।




















