সিলেটপ্রেস এর স্টাফ রিপোর্টার আব্দুল কাইয়ুম সামির পিতার মৃত্যুতে শোক প্রকাশ

  • প্রকাশের সময় : ২২/০৯/২০২৫ ০৭:৫৭:৫৫ PM

Share
295

সিলেটপ্রেস এর স্টাফ রিপোর্টার আব্দুল কাইয়ুম সামির পিতা দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ জানিয়েছেন সিলেটপ্রেস এর সম্পাদক ফয়ছল খাঁন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। 


তিনি আরো বলেন, সিলেটের গুণী এ সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন দক্ষ ও নিবেদিত প্রাণ কলমযোদ্ধাকে হারাল, যা এক অপূরণীয় ক্ষতি। আমরা সিলেটপ্রেস পরিবার তাঁর রুহের মাগফেরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


২২ সেপ্টম্বর সোমবার দুপুর ১টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ সিলেট ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।


সিলেট প্রেস / ২২ সেপ্টেম্বর ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৫-০৯-২২ ১৯:৫৭:৫৫