ঠাকুরগাঁওয়ে ইয়াবা নিয়ে খাদ্য বান্ধব ডিলার সহ আটক-২

  • প্রকাশের সময় : ২৫/০৯/২০২৫ ০৫:৪৯:৪৪ PM

ছবি-প্রতিনিধি

Share
46

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বনগাঁও বাজার থেকে গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব ডিলার আশরাফুল ইসলাম (৩৮) এবং তার সহযোগী সাদ্দাম হোসেন (৩০) নামে দুই মাদক কারবারিকে হাতে নাতে আটক করে থানা পুলিশ। এসময় তাদের সাথে থাকা ১১ পিস ইয়াবা জব্দ করা হয়। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।  


আটক ব্যক্তিরা হলেন— উপজেলা গেদুড়া ইউনিয়নের বনগাঁও এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম এবং তার সহযোগী (মজিরপাড়া) গ্রামের নাকির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।


থানার ওসি জাকারিয়া মন্ডল আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৯-২৫ ১৭:৪৯:৪৪