সামাজিক সম্প্রীতি বজায় রেখে দূর্গাপূজা পালন করা হবে: এএসপি স্নেহাশীষ কুমার দাস

  • প্রকাশের সময় : ২৭/০৯/২০২৫ ১০:৫৫:৪৩ PM

ছবি-প্রতিনিধি

Share
55

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শারদীয় দূর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন নিশ্চিত করতে থানা চত্বরে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সদস্যদের ব্রিফিং দেওয়া হয়।


দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্রিফিংয়ে এএসপি (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দূর্গাপূজা পালন করা হবে। এ উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে  পুলিশ বাহিনীকে কঠোর হতে হবে। পূজা মন্ডপের আশপাশের এলাকায় জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী হতে হবে। সিসিটিভি ক্যামেরা,চেকপোষ্ট ও টহল কার্যক্রম সর্বদা সক্রিয় রাখতে হবে। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্ঠার মাধ্যমেই শান্তিপূর্ণ ভাবে এ উৎসব সম্পন্ন করা সম্ভব। ব্রিফিংয়ের সময় আরো উপস্থিত ছিলেন- থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক, ওসি তদন্ত রফিকুল ইসলামসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৯-২৭ ২২:৫৫:৪৩