ঠাকুরগাঁওয়ে

কুলিক নদী থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে

  • প্রকাশের সময় : ২৮/০৯/২০২৫ ০৫:১৩:৩২ PM

ছবি-প্রতিনিধি

Share
78

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদী থেকে জরিনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাণীশংকৈল পৌর শহরের অদুরে জয়কালী বাজারের পাশে কুলিক নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


মৃত জরিনা বেগম (৫৫) পাশ্ববর্তী হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের দক্ষিণ আটঘরিয়া গ্রামের বদরুল ইসলামের স্ত্রী।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে দিকে জয়কালী বাজারের পাশে কুলিক নদীতে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে দু'জন ভ্যানচালক অন্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করে বাজারের পাশে রাখেন। এসময় থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লোকজন দ্বারা উদ্ধারকৃত মহিলার লাশ দেখতে পান। তবে এই মহিলাকে এলাকায় মাঝে মাঝে ভিক্ষা করতে দেখা গেছে বলে উপস্থিতদের কেউ কেউ জানান।


মৃতার ভাজিতা রুহুল আমিন বলেন, তার চাচী জরিনা দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন। হয়তো নদীতে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যেতে পারেন তিনি।


রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজই (রবিবার) মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরবর্তী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০৯-২৮ ১৭:১৩:৩২