ঠাকুরগাঁওয়ে জাল টাকাসহ আটক ১

  • প্রকাশের সময় : ০৪/১০/২০২৫ ০৯:৫৭:৪৩ PM

ছবি-প্রতিনিধি

Share
40

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৪ হাজার টাকার জাল নোটসহ সোহেল রানা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তারা সোহেলকে থানা পুলিশের হাতে তুলে দেন। শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার কাতিহার হাট থেকে সোহেল রানাকে আটক করা হয়। সোহেল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন।


পুলিশ জানায়, শনিবার বিকেলে কাতিহার হাটে সোহেল নামের এ ব্যক্তিটি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় হাটের লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি করে সোহেলের কাছ থেকে এক হাজার টাকার ৪টি জাল নোট উদ্ধার ও জব্দ করে।


থানার ওসি আরশেদুল হক আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিকে আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-১০-০৪ ২১:৫৭:৪৩