ভারতের ত্রিপুরায় চোর সন্দেহে তিন বাংলাদেশিকে হত্যা

  • প্রকাশের সময় : ১৬/১০/২০২৫ ০৬:৪১:৪৭ PM

“লাশের ছবি দেখে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

Share
49

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় গরু চোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের (হবিগঞ্জ) ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,

“কুপিয়ে ও তীর মেরে হত্যা করা মরদেহগুলো বাংলাদেশি তিনজনের। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।”

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে ৩২ বছর বয়সী জুয়েল মিয়া, বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে ৪৫ বছর বয়সী পণ্ডিত মিয়া ও কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে ২০ বছর বয়সী সজল মিয়া।

বিজিবি বলছে, ওই তিন বাংলাদেশি ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকার কারেঙ্গিছড়া এলাকায় ঢুকে সেখানেই অবস্থান করছিল। ওই স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যান্তরে এবং ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন।

চোর সন্দেহে সেখানকার স্থানীয়রা তাদের গণপিটুনি ও তীর মেরে হত্যা করে। পরে ওই দেশের পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিন জনের লাশ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে বলে জানিয়েছে বিজিবি। তাদের ধারণা, তারা গরু পাচারের উদ্যেশ্যে সেখানে গিয়েছিল।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান বলেন, “লাশের ছবি দেখে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।


সিলেট প্রেস / ১৬ অক্টোবর ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-১০-১৬ ১৮:৪১:৪৭