ঠাকুরগাঁওয়ে জুয়ায় জড়িত থাকায় দু'ব্যক্তির কারাদণ্ড

  • প্রকাশের সময় : ২৪/১০/২০২৫ ১১:৫৮:২৯ PM

ছবি-প্রতিনিধি

Share
41

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুয়ায় জড়িত থাকার অপরাধে আবু হায়াত এবং ফারুক হোসেন (৩২) নামে দু'ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার রাতোর এলাকায় অনুষ্ঠিত হওয়া ডুমুর কালি মেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় জুয়ার বোর্ড ও খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। 


গ্রেফতার আবু হায়াত ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের আরাহী ফকদনপুর গ্রামের হবিবর রহমানের ছেলে এবং ফারুক হোসেন একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।


পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের দু'জনকে ৯ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। 


রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, দণ্ডিত দু'জনকে রাতেই জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানান।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-১০-২৪ ২৩:৫৮:২৯