অকালে চলে গেলেন ছাত্রদল নেতা মারওয়ান

  • প্রকাশের সময় : ২৭/১০/২০২৫ ০৪:৪৫:৩২ AM

নিহত মারওয়ানে জীবনের শেষ ছবি

Share
117

বড়লেখা সরকারি কলেজ ছাত্রদল নেতা মারওয়ান আলম আজ রাতে কুলাউড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিহত মারওয়ান কাটলতলী মাধবগুল নিবাসী মরহুম তমছির আলী মেম্ভারের নাতি ও প্রবাসী ফয়ছল আহমদের ছেলে। 


মারওয়ানের এই অকালে চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না তার এলাকাবাসী বন্ধু,বান্ধব ও ছাত্রদলের নেতাকর্মীরা। তার বাড়িতে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মারওয়ান ক্রীড়া,সামাজিক ও মিডিয়ার সাথে যুক্ত ছিলেন। দীর্ঘদিন থেকে মায়ার সিলেট বড়লেখা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। 

 

কুলাউড়ায় আজ রাত ১২.৩০মিনিটের কাছাকাছি সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মারওয়ান নিহত হন। মারাত্তক আহত অবস্থায় আরো ৪জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৫-১০-২৭ ০৪:৪৫:৩২