ঠাকুরগাঁও সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার

  • প্রকাশের সময় : ২৭/১০/২০২৫ ১১:০১:১৪ PM

ছবি-প্রতিনিধি

Share
46

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপির সীমান্ত থেকে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি'র দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 


বিজিবি সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর (রবিবার দিবাগত) রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদে জানতে পারেন যে সীমান্তের মেইন পিলার ৩৪৭/৪ এস থেকে প্রায় ১ কি:মি দুরে বাংলাদেশের অভ্যন্তরে ভাতুরিয়া গুচ্ছগ্রাম এলাকা দিয়ে কিছু লোক মাদকদ্রব্য নিয়ে গমনাগমন করবে। উক্ত সংবাদ পেয়ে ওই বিওপির সদস্যরা দ্রুত ওই এলাকায় টহল জোরদার করেন। রাত দেড়টার দিকে ওই গুচ্ছগ্রাম এলাকায় বিশেষ টহলরত বিজিবি সদস্যদের দেখতে পেয়ে মাদক বহনকারী ব্যক্তিরা ব্যাগ রেখে পালিয়ে যায়। টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ব্যাগগুলো তল্লাশি করে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-১০-২৭ ২৩:০১:১৪