বড়লেখায় জামায়াতের ৫দফা দাবিতে অ'ব'স্থা"ন

  • প্রকাশের সময় : ১৩/১১/২০২৫ ০১:২৯:১৪ PM

Share
33

আন্দোলনরত ৮ দলের ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


আজ (১৩ নভেম্বর) সকালে বড়লেখা পৌরশহরের সদর ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়।


বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচনের সুযোগ নেই।”


এসময় শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৫-১১-১৩ ১৩:২৯:১৪