রাণীশংকৈলে রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৯/১২/২০২৫ ০৮:২৩:৩৮ PM

ছবি-প্রতিনিধি

Share
44

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা,শিক্ষক -শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) মজিবর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিটির কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস ও আনারকলি বেগম,গণ-অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন, শিক্ষক শাহাবুদ্দিন ও মেহবুবা আকতার স্নিগ্ধা,স্কাউট লিডার ফেরদৌস আলম মানিক,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ আরো অনেকেই।


বক্তারা তাদের বক্তব্যে বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত হিসেবে উল্লেখ করে রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারীকে এগিয়ে নেয়ার কথা বলেন। ইউএনও তার বক্তব্যে বেগম রোকেয়ার নারী জাগরণের অগ্রযাত্রায় রোকেয়ার স্বামী শাখাওয়াত হোসেনসহ তাঁর ভাইয়ের তথা পুরুষের সহযোগিতার কথা তুলে ধরেন। এইসাথে তিনি নারী শিক্ষার উপর গুরুত্ব দেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বসাক। পরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য ৫ জন কৃতি নারীকে সম্মাননা দেয়া হয়।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-১২-০৯ ২০:২৩:৩৮