'২৪'র জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতা, ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির উপর সশস্ত্র হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে এক বিক্ষোভ মিছিল হয়েছে। "সর্বস্তরের জনগণ"র ব্যানারে মিছিলটি শিবদিঘি থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তা মোড়ে এক পথসভায় বক্তব্য দেন- ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ ও হাবিব, ইসলামি ছাত্র শিবির নেতা সাব্বির হোসেন, এনসিপি নেতা শাহজাহান আলী ও গণ-অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন প্রমুখ।
বক্তরা তাদের বক্তব্যে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির উপর গুলি চালিয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এইসাথে তারা হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।




















