বড়লেখায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচ কিশোর গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

  • প্রকাশের সময় : ১৫/১২/২০২৫ ১২:০৬:৫৭ AM

Share
51

মৌলভীবাজারের বড়লেখায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে স্লোগান ও মিছিলের অভিযোগে পাঁচ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উত্তর শাহবাজপুর এলাকায় মিছিলের খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শাহবাজপুর পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।



গ্রেপ্তার কিশোররা হলেন সজিব আহমদ, জুবায়ের আহমদ, জাহিদ আহমদ, সাইদুল আহমদ ওরফে শাম উল্লাহ (সায়মন) এবং জাহিদ হাসান।



এদিকে এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, খেলাধুলা শেষে মজাচ্ছলে স্লোগান দেওয়ার ঘটনায় কিশোরদের গ্রেপ্তার করা হয়েছে এবং মামলায় তাদের প্রাপ্তবয়স্ক দেখানো হয়েছে।



বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৫-১২-১৫ ০০:০৬:৫৭