ঠাকুরগাঁওয়ে যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আলমগীর গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১৬/১২/২০২৫ ০২:৫৬:৪৯ PM

ছবি-প্রতিনিধি

Share
33

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও রাণীশংকৈল পৌরসভার সাবেক মেয়র আলমগীর সরকার (৪৭)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯টায় অভিযান চালিয়ে শহরের ভান্ডারা মহল্লার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাণীশংকৈল থানার ওসি আমান আল বারী বিষয়টি নিশ্চিত করেন। 


জানা গেছে, ৫ আগষ্টের পর স্থানীয় আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে গেলেও আলমগীর সরকার স্বাভাবিক ভাবেই তার বাড়িতে অবস্থান করে আসছিলেন। তার গ্রেপ্তারের বিষয়ে থানার ওসি আরো জানান, তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে জেল হাজতে পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-১২-১৬ ১৪:৫৬:৪৯