ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহ-অধ্যাপক এবং সাংস্কৃতিক সংগঠক প্রশান্ত কুমার বসাক (৫১) কে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৯টায় পৌর শহরের চৌরাস্তা মোড়ের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রশান্ত বসাক পৌর শহরের বসাকপাড়ার বাসিন্দা। গত ৫ আগস্টের পর এলাকার অধিকাংশ আ'লীগ নেতা আত্মগোপনে চলে গেলেও প্রশান্ত বসাক স্বাভাবিকভাবে বাড়িতে থেকে তার চাকুরীসহ অন্য কাজকর্ম করে যাচ্ছিলেন। এ বিষয়ে থানার ওসি আমান আল বারী জানান, তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং ওই রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।




















