ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে বোরো (হাইব্রিড ও উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে বিতরণের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান। এসময় উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল সহ উপকারভোগী কৃষক-কৃষাণী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিসার জানান, এবার উপজেলায় ৫৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২ হাজার ১৫০ কৃষককে ২ কেজি করে হাইব্রিড বীজ বিনামূল্যে প্রদান করা হয়।




















