খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের শোক

  • প্রকাশের সময় : ৩০/১২/২০২৫ ১১:৫৭:৪৫ PM

প্রতিনিধি

Share
53

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত শোকবার্তায় প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের  বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 


রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেন। নির্বাচনি প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে তার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।


বিশ্বনাথ মডেল প্রেসক্লাব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।


সিলেট প্রেস / আর ইউ


কমেন্ট বক্স
মো: রোহেল উদ্দিন, বিশ্বনাথ

মো: রোহেল উদ্দিন, বিশ্বনাথ

প্রকাশ: ২০২৫-১২-৩০ ২৩:৫৭:৪৫